1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ধর্মপাশায়, পাইকুরাটি গ্রামে মসজিদ মন্দিরের জায়গা জালিয়াতি দলিলের অভিযোগ।  - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

ধর্মপাশায়, পাইকুরাটি গ্রামে মসজিদ মন্দিরের জায়গা জালিয়াতি দলিলের অভিযোগ। 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১১৫ Time View

 

সাইফুল ইসলাম ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের পাইকুরাটি জামে মসজিদ ও শ্মশান কালি মন্দিরের নামে থাকা ৪টি পুকুরের মধ্যে একটি পুকুর নিজেদের নামে দলিল করে নেওয়ার অভিযোগে মানববন্ধন হয়েছে। মসজিদ কমিটির

সাবেক সভাপতি বাবুল মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক লাল মিয়ার যোগসাজশে মন্দিরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার, টুটুল, আল আমিন জুয়েল মিয়া, রুবেল মিয়া, আলেকমান ও লোকমান হোসেন জালিয়াতির মাধ্যমে নিজেদের নামে দলিল করার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় হয়।

 

সকাল ১১টার দিকে পাইকুরাটি ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তায় এ মানববন্ধনের আয়োজনে করেন এলাকাবাসী।

 

মানববন্ধনে বক্তারা জানান, মসজিদ ও শ্মশান কালি মন্দিরের টাকা ব্যয় করে কৌশলে নিজেদের নামে লিখে নিয়েছেন। দ্বায়িত্ব পেয়ে টাকা ও জমি জালিয়াতির এ কর্মকাণ্ডকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানব বন্ধনে উপস্থিত লোকজন। এতে বক্তব্য রাখেন পাইকুরাটি জামে মসজিদ কমিটির সভাপতি মো.আকাশ মিয়া, মন্দির কমিটির সভাপতি স্বপ্ন দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পিন্টু দে পলাশ, এবং নয়ন মনি অঞ্জনা রানী মুখার্জি গৃহিণী পপি আক্তার, নয়ন মণি, অঞ্জনা রানী কর প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি