1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঈশ্বরগঞ্জে থামছেই না যেন হত্যাকান্ড।  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে থামছেই না যেন হত্যাকান্ড। 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১১২ Time View

 

শামীম আনোয়ার(শামীম)ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

. ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হাত-পা বেঁধে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা, ভাই ও চাচাদের বিরুদ্ধে। উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই গ্রামের শাহান উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৩৫)।

এলাকাবাসী জানান, ফারুক পেশায় একজন অটোরিকশা চালক। আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী হোসনা বেগমকে নিয়ে গৌরীপুরের কলতাপাড়ায় শশুরবাড়িতে থাকতেন।

 

কিছুদিন আগে বাবার কাছে ঘর বাধার জন্য জমি চাওয়ায় তাদের মধ্যে বিরোধ হয়। এর জের ধরে ঘটনার দিন বাবা-ছেলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবা, ভাই ও চাচারা তার হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করেন।

 

এ ব্যাপারে তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি