1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন যুবক, কামড়ে মারলো কুকুরের দল - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন যুবক, কামড়ে মারলো কুকুরের দল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৪৩ Time View

 

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের নান্দাইলে একদল পাগলা কুকুরের কামড়ে ইজাজুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার (১৯ মে) ভোররাতে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারানিপাড়া নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত ইজাজুল ইসলাম উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর গ্রামের সমির উদ্দিনের ছেলে। তিনি ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ইজাজুল একটি কোম্পানির পণ্য বিভিন্ন দোকানে সরবরাহের কাজ করতেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। রোববার ভোররাতে ভাড়া বাসা থেকে নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে একদল কুকুর তাকে একা পেয়ে কামড়ে পেটের নাড়ি-ভুঁড়ি বের করে ফেলে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশ কামড়ে ছিন্নভিন্ন করে ফেলে।

 

তিনি জানান, স্থানীয় একজন নারী টের পেয়ে লাঠি নিয়ে তাড়া করলে কুকুরগুলো চলে যায়। পরে ওই নারী আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে অন্যরা ছুটে আসে। তবে ঘটনাস্থলেই ইজাজুলের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই উপপরিদর্শক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি