1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে রবীন্দ্রস্মরণ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে রবীন্দ্রস্মরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৪৬ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ-

বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বুধবার (৮ মে/২০২৩) ‘রবীন্দ্রভাবনায় আজকের তারুণ্য’ শীর্ষক আলোচনা, রবীন্দ্রস্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর গণপাঠাগারের প্রধান পরিচালক প্রাবন্ধিক রণজিৎ কর। সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন ও যুগ্ম পরিচালক আরিফ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পাবলিক কলেজে অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আহসানুল হক, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন সোহেল, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, কবিতা পরিষদের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, গণপাঠাগারের প্রচার ও প্রকাশনা পরিচালক মো. রইছ উদ্দিন, দপ্তর সম্পাদক সেলিম আল রাজ, অনুষ্ঠান সম্পাদক মোখলেছুর রহমান, পরিচালক মো. এমদাদুল হক, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, আব্দুস সালাম প্রমুখ।

সংগীত পরিবেশন করেন আমিরুল মোমেনীন, গোপা দাস, আশিকুর রহমান রাজীব, পৃথা সরকার, প্রত্যাশা দাস, অর্পা বর্মণ, কবিতা আবৃত্তি করেন শামীমা খানম মীনা, সপ্তর্ষি সরকার, তাহমিদ ইসলাম জিসান, তাসিন হাসান, ফাহিম শাহরিয়ার জয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি