1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিশ্ব গণমাধ্যম দিবসে গণ মাধ্যম কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন এমপি পপি - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

বিশ্ব গণমাধ্যম দিবসে গণ মাধ্যম কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন এমপি পপি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৩৪ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

৩ মে বিশ্ব আন্তর্জাতিক গণ মাধ্যম দিবস। বিশ্বের প্রতিটি দেশে গতকাল বিশ্ব গণ মাধ্যম দিবস পালিত হয়। সাংবাদিকদের কর্মক্ষেত্রে তাদের অধিকার রক্ষা ও বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, তাই ৩ মে বিশ্ব আন্তর্জাতিক গণ মাধ্যম দিবস পালিত হয়ে আসছে।

বিশ্ব গণ মাধ্যম দিবস উপলক্ষে ৩ মে,তাই সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন,গৌরীপুরের মাননীয় সংসদ এ্যাডভোকেট নিলুফার আনজুম পপি।

এ্যাডভোকেট নিলুফার আনজুম পপি গৌরীপুর,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদস্য শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটি।

তিনি বলেন,সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে রোদে, বৃষ্টিতে ভিজে সংবাদ সংগ্রহ করে প্রচার করে বলেই আমরা ঘরে বসে আজকে বিশ্বের সকল খবর পাই।

বর্তমান বিশ্ব এক মিনিটি ও চলতে পারবে না সাংবাদিকরা খবর প্রচার না করলে।

তারা আমাদেরই ভাই বোন,বর্তমানে তারা অনেক ক্ষেত্রে তাদের অধিকার পাচ্ছে না। তাদের অধিকার যাতে বাস্তবায়িত হয় তার জন্য জোড় দাবি জানাচ্ছি ও তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকে নির্বাচন করে গৌরীপুর আসনে নির্বাচিত হন।

তিনি গৌরীপুর,উপজেলা আওয়ামীলীগের সভাপতি, ও জাতীয় শিক্ষা কমিটির সম্মানিত সদস্য।

গত ৩ মে ২০২৪ ইং রোজ শুক্রবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করে, শ্যামগঞ্জ প্রেসক্লাব। শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আল ইমরান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান (মনির) এর সঞ্চালনায়, শ্যামগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচী পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই বিশ্বের সকল শহীদ সাংবাদিক,ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে তাদের স্মরণে দোয়া ও মাগফেরাত কামনা করা হয়।

এসময় গণমাধ্যম কর্মীদের বাক স্বাধীনতা নিয়ে আলোচনা করা হয়। গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা এবং অধিকার নিয়ে আলোচনা করেন, শ্যামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি গোবিন্দ মোদক, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক উজ জামান আশিক এবং কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন মামুন।

 

গণমাধ্যম কর্মীরা সত্য সংবাদ তুলে ধরার জন্য নিজের জীবনের ঝুকি নিয়ে কাজ করেন। যেকোনো অন্যায়, অরাজকতা তুলে ধরেন সাধারণ মানুষের কাছে। ফলে সমাজের এক শ্রেণীর মানুষের কাছে গণমাধ্যম কর্মীরা নিরাপদ নয়। সমাজের জন্য অশুভ মানুষজন চাই না, গণমাধ্যম কর্মীরা তাদের অনৈতিক কাজগুলোকে সাধারণ মানুষের কাছে তুলে ধরুক। গণমাধ্যম কর্মীদের সঠিক কাজ করতে গেলে বরাবরই হুমকির শিকার হতে হয়। তাই “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস” গণমাধ্যম কর্মীদের জন্য স্বস্তির।

 

শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আল ইমরান বলেন, “সু শিক্ষার বিকল্পনাই, আজকের তরুনরাই আগামীতে বিশ্বে নেতৃত্ব দিবে,তাই কিশোররা যাতে মাদকে জড়িয়ে না পড়ে সে দিকে বাবা মায়ের খেয়াল রাখা দরকার, আমাদের সকলের শ্লোগান হওয়া দরকার মাদক ছাড়ো, কলম ধরো,সেই সাথে তিনি বলেন বিশ্বে গণ মাধ্যম কর্মীরা আজকে নির্যাতিত, বস্তুুনিষ্ট সংবাদ পরিবেশন ও নিজেদের রক্ষার্থে সাংবাদিকদের একজনের পাশে অন্যজনের দাঁড়ানো উচিত।”

 

শ্যামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান (মনির) বলেন, “গণমাধ্যম কর্মীরা নিজেদের জীবনের ঝুকি নিয়ে এই সমাজের জন্য কাজ করে। গণমাধ্যম কর্মীরা আছে বলেই, সকল অনৈতিক কাজগুলো প্রকাশ্যে আসে। একটি সুন্দর রাষ্ট প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম। কিন্তু গণমাধ্যম কর্মীরা সঠিক সম্মানটুকু পায় না। আমার সকল গণমাধ্যম কর্মীদের জন্য শুভ কামনা জানাই। আশা করি আপনারা সত্য সংবাদ প্রকাশ করতে পিছু পা হবেন না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি