1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোমস্তাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রান তহবিল হতে আর্থিক সহায়তা ও চেক বিতরণ  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

গোমস্তাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রান তহবিল হতে আর্থিক সহায়তা ও চেক বিতরণ 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১১৬ Time View

 

মোঃ দুলাল আলী, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ,সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস, অনুদানের চেক বিতরণ, আশ্রয়ন প্রকল্প ঘুরে দেখলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির। মঙ্গলবার দুপুরের পর তিনি গোমস্তাপুর উপজেলায় এসে এসব পরিদর্শন করেন। প্রথমে তিনি রহনপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের চিনিয়াতলার দুটি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন পর উপজেলা নির্বাহী অফিস পরিদর্শন ও উপজেলা সভাকক্ষে প্রাকৃতিক দুর্যোগে নিহত,আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, উপপরিচালক (উপ-সচিব) স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের দেবেন্দ্র নাথ ওরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আশিক জামান,সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানাসহ অনেক। বিকেলে ও সন্ধ্যায় তিনি রহনপুর পৌরসভা, উপজেলা ভূমি অফিস, বোয়ালিয়া ইউনিয়নের লালাপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কার্য়ক্রম পরিদর্শন, আলমপুর আশ্রয়ণ প্রকল্পের বসবাসরত ও উপকারভোগীদের মধ্যে সর্বজনীন পেনশন স্কিম সফলভাবে বাস্তবায়নের জন্য অবহিতককরণ সভা, বোয়ালিয়া ইউনিয়ন পরিদর্শন, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ ও শিশুদের সহিংসতা বন্ধ,শিশু কিশোর-কিশোরীদের জীবন মান উন্নয়নে উঠান বৈঠকসহ ওই বিদ্যালয় প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান যোগ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি