1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালিয়া পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার দাবীতে কর্মবিরতি পালন  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

কালিয়া পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার দাবীতে কর্মবিরতি পালন 

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৪০ Time View

 

মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি নড়াইলঃ

নড়াইলের কালিয়া পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার দাবীতে কর্ম বিরতি পালন করছেন বলে জানা যায়। ১৭ই এপ্রিল সকাল থেকে কালিয়া পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোশিয়েশন আগামী ৭দিনের জন্য এই কর্মসুচি পালন করবে বলে জানা যায়। জেলা প্রশাসক বরাবর একটি অনুলিপিতে থেকে জানা যায়,ঈদুল ফিতরে বেতন ভাতা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করছেন তারা। পৌরসভার অনেক কর্মকর্তা কর্মচারীর ৬-থেকে ২৬ মাস পর্যন্ত বেতন ভাতা বন্ধ আছে। ঈদের আগে হাট বাজার ইজারার টাকা পেলেও বেতন ভাতা দেওয়া হয়নি । কর্মকর্তা কর্মচারীগন এ অবস্থায় আগামী ৭দিনের মধ্যে বেতন ভাতা পরিশোধের জন্য মেয়রের নিকট আহবান জানিয়েছেন।

কালিয়া পৌরসভা সার্ভিস এসোশিয়েশনের সভাপতি মোঃ মামুনুর রশিদ বলেন,আগামী ১ সপ্তাহের মধ্যে বেতন ভাতা পরিশোধ না করলে আমরা লাগাতার কর্ম বিরতি পালন করব । তিনি আরো বলেন মাস্টার রোলে নিয়োগকৃত ২২ জন কর্মচারীর বেতন পরিশোধ করলেও আমাদের স্থায়ী নিয়োগপ্রাপ্ত কর্মচারিদের ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে কোন বেতন ভাতা দেয়নি।

এবিষয়ে কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা জানান,পূর্বের সকল মেয়রদের রেখে যাওয়া বকেয়া বেতন আমি পরিশোধ করেছি। আমার সময় কর্মকর্তা কর্মচারীরা যথাসময়ে বেতন ভাতা পেয়ে থাকেন।

এই কর্মরিতির ফলে বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা মানুষেরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এই পৌরষভা আগে কখনো এমন অবস্থা সৃষ্টি হয়নি। সাধারন মানুষ এই অবস্থার অবসান চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি