
নিজস্ব প্রতিবেদক
হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা,
বাবা তুমার দরবারে সব পাগলের মেলা”
এই গানের অন্তরার মতো বাবার দরবার না হলেও সমাজকে বদলে দিতে নতুন সংঘের শুভ উদ্বোধন করেছে জিনারী ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক প্যানেল চেয়ারম্যান আমিনুল হক মাখন মৃধা।সামাজিক কাজে, সমাজ যাদের অকর্মান্য মনে করে,সামাজিক কাজে মানবতার সেবায় তাদের উদ্ভুদ্ধ করতে কিশোরগঞ্জের হোসেনপুরের ১ নং জিনারী ইউনিয়নে তার নেতৃত্বে গড়ে উঠেছে “জিনারী ইউনিয়ন পাগল সংঘ।এ যেন সমাজকে বদলে দিতে অভিনব কৌশল।
বুধবার শেষ রমজান সর্বশেষ ইফতারের মাধ্যমে উদ্ভোধন করেন এ সংঘের এ সময় তিন শতাধিক লোকের ইফতারের আয়োজন করা হয় উপজেলার জিনারী ইউনিয়নের জামতলা মোড়ের রফিক ভিলার দু তলায়।তৃপ্তিময় ভূনা খিচুড়ির ইফতারের স্বাদ লেগে আছে মুখে মুখে এমনটিই বলছেন অংশগ্রহণকারী মানুষেরা।
ইফতারের আগে পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাতে অংশ নেয় শতশত মানুষ।
আমিনুল হক মাখন মৃধার এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন সকলে।
পাগল ছাড়া দুনিয়া চলেনা,কেউবা স্রষ্টার পাগল,কেউবা টাকার পাগল,গান-বাজনার পাগল কেউ ইত্যাদি । সমাজ সংসারে রয়েছে আরো নানান পাগল,সকল পাগলকে একত্রিত করে সামাজিক কাজে গতিশীল ভূমিকা রাখতে এবং বিভিন্ন প্রকার অপ
পাগলামি থেকে ফিরিয়ে, লোক সমাজে বলিষ্ঠ ভূমিকা রাখতে এ পাগল সংঘের সূচনা।
© All rights reserved © 2023
Leave a Reply