1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালিহাতী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ।  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

কালিহাতী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ। 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৫০ Time View

 

মাহফুজ রাজা,নিজস্ব প্রতিবেদক:

ঈদ মানে হাসি ,

ঈদ মানে খুঁশি ,

ঈদ মানেই আনন্দ। ঈদের এই খুঁশি দুঃস্থদের সাথে ভাগাভাগি করতে প্রতিবছরের ন্যায় টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার “কালিহাতী সমাজ কল্যাণ ফাউন্ডেশন” এর উদ্যোগে এবারও ঈদুল-ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে আর্থিক অসচ্ছল পরিবারের মাঝে।

 

সোমবার (৮ এপ্রিল)কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের

বল্লা,মমিনগর,সোমজানী,কামন্না,বেহেলাবাড়ী,ভড়বাড়ি, বীরবাসিন্দা,রামপুর মালীপাড়া সহ মোট ১০০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে চাল, সেমাই, চিনি, গুঁড়োদুধসহ খাদ্য সামগ্রী বিতরণ করে কালিহাতী সমাজ কল্যাণ ফাউন্ডেশন। হত-দরিদ্র মানুষগুলো ঈদ উপহার সামগ্রী পেয়ে সবাই অত্যন্ত খুশি।

সংগঠন সংশ্লিষ্ট সকলের জন্য স্বতস্ফুর্ত দোয়া করেণ।

এসময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা অভিনেতা সুজন রাজা, সভাপতি চঞ্চল পাল, অর্থ সম্পাদক সাজিয়া,আতিকা ইসলাম ইতি,জাহিদ হাসান,উল্লাস,আলম,

নয়ন,চয়ন পাল, নূর ইসলাম, ইউসুফ প্রমূখ।

 

সংগঠনের উপদেষ্টা অভিনেতা সুজন রাজা বলেন, কালিহাতী সমাজ কল্যাণ ফাউন্ডেশন

সেবামূলক একটি সংগঠন,যেকোন দূর্যোগে সমাজ ও মানুষের প্রয়োজনে নিশ্বার্থে কাজ করতে বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি