
মোঃ দুলাল আলী (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে পৌর নিউ মার্কেট। শনিবার বিকেলে এটির নির্মাণ কাজের উদ্বোধন করেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি আজাহার আলী মন্ডল, সাধারণ সম্পাদক জামালউদ্দিনসহ অন্যরা।আইইউজিআইপি প্রকল্পের আওতায় ৭ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট মার্কেট নির্মাণ করা হবে।
© All rights reserved © 2026
Leave a Reply