1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী মৃত্যু  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী মৃত্যু 

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ Time View

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে সাইফুল (৩০) এক বাংলাদেশী গরুর নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে কোন এক সময় উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে। সে ওই ইউনিয়নের নগরপাড়ার হাসান আলীর ছেলে। স্থানীয়রা জানায়,মঙ্গলবার রাতে সাইফুলসহ কয়েকজন রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়।এ সময় ভারতের ১৫৯,বিএসএফের ইটাঘাটা বিওপির টহলরত সদস্যরা গুলি চালালে সাইফুল ঘটনাস্থলেই মারা যায়। তার মৃতদেহ ভারতের অভ্যন্তরে রয়েছে বলে তারা জানায়। রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,তার পরিবার বিষয়টি তাকে অবহিত করেছে। এদিকে, ১৬,বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান জানান, তারা বিষয়টি শুনেছেন। এবিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি