
মাহবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া’র সুস্থতা, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ৯ নং উচাখিলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উচাখিলা পাটবাজার এ আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উচাখিলা ইউনিয়ন বিএনপি সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে , সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ নুরুল কবীর শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এডভোকেট শাহজাহান কবীর সাজু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহ মোফাজ্জল হোসেন টিপু ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক মোরাদ হোসেন হলুদ, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়ার যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন প্রমুখ।
© All rights reserved © 2026
Leave a Reply