
মোঃ দুলাল আলী,(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্য এবং জাতির জনকের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলা আওয়ামী লীগ ও রহনপুর পৌর আওয়ামী লীগ এর আয়োজনে বিকেল ৪ টায় রহনপুর ডাকবাংলো প্রাঙ্গণে এ সভা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও সভাপতি গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ মোহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও (সাবেক) মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, নাচোল উপজেলা মৎস্য লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাফিজুর রহমান বুলেট, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি শহীদুজ্জামান আনসারী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা খাতুন, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউনুস আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণত সম্পাদক মুক্তাদির বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন বিশ্বাস। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply