1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঈশ্বরগঞ্জে প্রয়াত সাংবাদিক মনসুর আহমেদ আকন্দের ১২ তম মৃত্যুবার্ষিকী পালিত - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে প্রয়াত সাংবাদিক মনসুর আহমেদ আকন্দের ১২ তম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১২৪ Time View

 

মাহবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক জাহানের প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মনসুর আহমেদ আকন্দের ১২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

 

এ উপলক্ষে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় ইনকিলাব প্রতিনিধি আতাউর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, ইনকিলাব প্রতিনিধি ও প্রেসক্লাব সহ-সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, যায়যায়দিন প্রতিনিধি ফেরদৌস কোরায়শী টিটু, দৈনিক সংবাদ প্রতিনিধি রেজাউল করিম বিপ্লব, দৈনিক দেশের কণ্ঠ প্রতিনিধি ফয়সল আহমেদ , দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি ও ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ইশতিয়াক আহমেদ ইসহাক, প্রয়াত সাংবাদিক মনসুর আহমেদ আকন্দের ছেলে ফয়সাল আহমেদ শাকিল প্রমুখ।

 

আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব এনামুল হক।

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক জাহান প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মনসুর আহমেদ আকন্দ ২০১২ সালের ৬ মার্চ শারিরিক অসুস্থতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি