1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভারতীয় অবৈধ চিনির নিরাপদ ট্রানজিট গৌরীপুর ॥ আইনশৃঙ্খলা কমিটির সভায় ক্ষোভ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

ভারতীয় অবৈধ চিনির নিরাপদ ট্রানজিট গৌরীপুর ॥ আইনশৃঙ্খলা কমিটির সভায় ক্ষোভ

 আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১২৬ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

 

ভারতীয় অবৈধ চিনি, কাপড় ও মাদক চোরাচালানের নিরাপদ ট্রানজিট রোড হচ্ছে গৌরীপুর। এ সড়ক পথে সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও উত্তরবঙ্গের নানাপ্রান্তে প্রতিদিন এসব পণ্য পরিবহন হচ্ছে। এ ঘটনা নিয়ে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় রোববার (৩মার্চ/২৪) ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা।

সভায় বক্তারা বলেন, ভারত থেকে চোরাই চিনির সঙ্গে মাদকও নিয়ে আসা হয়। এ উপজেলায় চর দখলের মতো অবৈধ চিনি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে গ্রুপ গড়ে উঠেছে। যে কোন সময় এসব গ্রুপের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা ও খুন-খারাবি হতে পারে। প্রশাসনকে এসব চোরাচালানকৃত চিনি প্রতিরোধ করতে বক্তারা অনুরোধ জানান।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহাম্মেদ বলেন, অবৈধ চিনির চোরাচালন বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা প্রদান করা হয়েছে। আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় বলেন, অবৈধ চিনি ও মাদক প্রতিরোধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, কলমাকান্দা-নেত্রকোনা-শাহগঞ্জ-অচিন্তপুর-গৌরীপুর, গৌরীপুর-শ্যামগঞ্জ সড়ক হয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই ১৫-২০ ট্রাক অবৈধ চিনি প্রবেশ করেছে। এতে করে সরকার রাজস্ব হারাচ্ছে এবং অবৈধ চিনিতে সয়লাব হয়ে যাচ্ছে দেশের স্থানীয় বাজার। ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশীয় চিনি কোম্পানী ও উৎপাদনকারীরাও। একাধিক সূত্র জানায়, চিনির ট্রাক পাচারকালে সঙ্গবদ্ধ সিন্ডিকেট চক্রের সদস্যরা উপজেলার একাধিক স্থানে ‘টুকেনমানি’ দিয়ে এসব ট্রাক নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছেন।

এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহাম্মেদ। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সালমা আক্তার রুবী, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. আল ফারুক, আব্দুল্লাহ আল আমীন জনি, মো. জায়েদুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি