1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নেত্রকোণায় সরকারি গাছ কাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক কে মারধর ও লাঞ্ছিত থানায় মামলা। - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

নেত্রকোণায় সরকারি গাছ কাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক কে মারধর ও লাঞ্ছিত থানায় মামলা।

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৩৯ Time View

 

নেত্রকোনা প্রতিনিধি,

দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি নারী সাংবাদিক তানজিলা শাহ রুবি (৩০)কে সন্ত্রাসীরা মারধর করেছে।

মহিলা সাংবাদিক সরকারি গাছ কেটে নিচ্ছে অবৈধভাবে অনুমতির কথা জিজ্ঞেস করলে তাকে অতর্কিতভাবে মেরে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।

 

পরে নারী সাংবাদিকে আহত অবস্থায় নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করে স্বজনেরা।

 

এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার( ১ লা মার্চ )সকাল ১১ দিকে আটপাড়া উপজেলা স্বরমুশিয়া ইউনিয়নের যাদবপুর গ্রামে।

 

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়,

সোনা মিয়ার ছেলে জুলহাস মিয়া এবং তার সহযোগী হারেস আলীর ছেলে, রমজান আলী।

সরকারি গাছ কাটার সময় সাংবাদিক তানজিলা শাহা রুবি ভিডিও ফুটেজ এবং ক্যামেরাবন্দি করায় তার মোবাইল ক্যামেরা নিয়ে ভেঙে ফেলে এবং তাকে মারধর ও লাঞ্ছিত করে।

 

সন্ত্রাসী জুলহাসকে প্রধান আসামি করে (২ মার্চ )

রোজ শনিবার তাদের বিরুদ্ধে এক মামলা দায়ের করেছে ওই নারী সাংবাদিক নিজেই বাদী হয়ে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী সাংবাদিক তানজিলা শাহা রুবি জানান, সরকারি গাছ কেটে নেওয়ার সময় তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, বনবিভাগের অনুমতি নিয়ে কি গাছ কাটতেছেন কিনা।

এ কথা জিজ্ঞাসা করায় অতর্কিতভাবে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে আমাকে মারধর এবং আমার মোবাইল ক্যামেরা নিয়ে রাস্তায় ঢিল মেরে ভেঙে ফেলে , এবং আমাকে গালাগালি শুরু করে জুলহাস এবং রমজান আলী নামের দুই ব্যক্তি।

পরবর্তীতে সংবাদ পেয়ে অন্য সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আমাকে উদ্ধার করে নিয়ে এসে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করেন।

আরও জানা যায়, পূর্বের অপকর্মের বিরুদ্ধে নিউজ করে ওই সাংবাদিক।

তাই তার প্রতি ক্ষুব্ধ ছিল এখন সরকারী রাস্তার পাশের গাছ কেটে নেওয়ার সময় ভিডিও ফুটেজ ধারণ করায় তাকে মারধর ও লাঞ্ছিত করে ওই সন্ত্রাসীরা।

এ ঘটনায় নেত্রকোনা জেলার বাংলাদেশ প্রেসক্লাব সহ সকল উপজেলা বাংলাদেশ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ প্রতিবাদ জানিয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে।

দ্রুত ওই সরকারি গাছ কাটা সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য।

এ বিষয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি জানান, নারী সাংবাদিককে মারধর করায়

থানায় মামলা হয়েছে। দ্রুত আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি