1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

নড়াইলে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

 

মোঃহাসিবু রহমান নড়াইল জেলা বিশেষ প্রতিনিধি।

 

নড়াইলের নড়াগাতী থানায় মোঃ লেকবার সরদার (২৬) নামে এক যুবককে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।সোমবার (২৬ ফেব্রুয়ারী) সকালে কালিয়া উপজেলার নড়াগাতি থানাধীন পাখিমারা গ্রামের পশ্চিম পাড়া অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত লেকবার সরদার নড়াগাতি থানার পাখিমারা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় খুলনার একটি দল জেলার নড়াগাতী থানাধীন পাখিমারা পশ্চিম পাড়া গ্রামে মোঃ লেকবার সরদারের বাড়ীতে অভিযান চালায়। পরে তার নিজ কক্ষে খাটের নিচে থেকে একটি প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো ১২ টি প্যাকেটে ২ কেজি করে মোট ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত আলামতের বাজার মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা।

 

এছাড়া আসামীর বিরুদ্ধে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি