1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চিতলমারীতে অপপ্রচারের বিরুদ্ধে সুখি মানুষের মানববন্ধন - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

চিতলমারীতে অপপ্রচারের বিরুদ্ধে সুখি মানুষের মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৭ Time View

 

চিতলমারী বাগেরহাট প্রতিনিধি

বেসরকারী উন্নয়ন সংস্থা সুখি মানুষের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অপপ্রচারের প্রতিবাদে বাগেরহাটের চিতলমারীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ফেব্রয়ারি) সকাল ১১ টায় সুখি মানুষের আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রামের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে চিতলমারী বাজারের প্রধান সড়কে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে বাগেরহাট সদর, চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাটে সুখি মানুষ এর আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রামের আওতায় প্রাথমিক স্তরে ঝড়ে পড়া হাজার হাজার শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষার ব্যবস্থাকরণ, শিক্ষা উপকরণ বিতরণ, বৃত্তি প্রদান, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরণের কাজ করে আসছে।

এ প্রোগ্রোমের মাধ্যমে প্রায় ৪ শতাধিক শিক্ষিত বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। সম্প্রতি একটি কুচক্রীমহল জনহিতকর এই প্রোগ্রামটি বন্ধ করার লক্ষে নানা অপপ্রচারসহ ও বিভিন্ন দপ্তরের মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আমরা এই অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধনের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানাই।

 

এ ব্যাপারে সুখি মানুষ এর আউট অব স্কুল চিলড্রেন প্রোগামের চিতলামরী উপজেলা ইউ,পি,এম, মিলন কান্তি বাড়ৈ জানান, চিতলমারীতে সুনামের সাথে আউট অব স্কুল চিলড্রেন প্রোগামের মাধ্যমে ৭ ইউনিয়নের ৯০ টি কেন্দ্রের মাধ্যমে ৯০ জন শিক্ষক ১ হাজার ৮শ চুয়াত্তর জন ঝড়ে পড়া শিক্ষার্থীকে শিক্ষাদান করে যাচ্ছে। ৭ জন সুপারভাইজার সার্বক্ষণিক তাদের মনিটরিং করছে। মিথ্যা অপপ্রচার ও কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে প্রোগ্রামটি বন্ধ হয়ে গেলে প্রকল্পের আওতায় থাকা শিশুদের পড়া লেখা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্খা রয়েছে। একই সাথে প্রোগ্রামে কর্মরত শিক্ষক ও সুপারভাইজারবৃন্দ কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়বে। তিনি এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি