1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাঁশখালী উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত।  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

বাঁশখালী উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত। 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ Time View

বাঁশখালী উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাঁশখালী উপজেলা সদরের অস্থায়ী কার্যালয় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় বর্ধিত সভায় নব-গঠিত উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহাদাত রশিদ চৌধুরীর সঞ্চালনায়, সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম।

 

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর আরিফ মাঈনুদ্দিন, মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য- আতাউর রহমান কাদের চৌধুরী, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, খোরশেদ আলম পাশা, জাহেদুল আলম মিজান, জামাল উদ্দীন, মনছুর আলম, আবদুল জব্বার, মুজিবুল আলম মুজিব, মিশুক কান্তি দে, বেলাল সিকদার, মাহমুদুল ইসলাম বদি, ওসমান গণি, মুহাম্মদ এরশাদ, বখতেয়ার হোসাইন, আইনুল ইসলাম ইফতেখার, গিয়াস উদ্দিন, আজমিরুল ইসলাম চৌধুরী, সাদ্দাম হোসাইন, মহসিন সিরাজ,, মিজানুর রহমান বাবুল, মো. নোমান, ইউপি সদস্য দিদার, ইউপি সদস্য ওহিদ উল্লাহ, ছিদ্দিক আকবর বাহাদুর, খোরশেদ আলম, পৌরসভা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান, আলমগীর, মহিউদ্দিন মাহি, আবদুর রহিম, মো. এরশাদ প্রমুখ।’

 

এ সময় উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম বলেন, ‘মহান একুশে ফেব্রুয়ারি বাঙালী জাতির একটি স্মরণীয় দিন। সালাম-রফিক-বরকতসহ অসংখ্য বাঙালীর আত্মত্যাগের মাধ্যমে আমরা বাংলা ভাষা পেয়েছি। তাই বাঁশখালী উপজেলা যুবলীগ অত্যান্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে মহান একুশে ফেব্রুয়ারি পালন করবে।

 

তিনি আরও বলেন, ‘বাঁশখালী উপজেলা প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় তৃণমূল এবং ত্যাগী যুবলীগ নেতা কর্মীদের দিয়ে কমিটি গঠন করা হবে। সভায় এ সম্পর্কে প্রস্তাব গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি