1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে কিশোর গ্যাং এর নির্যাতনের  প্রতিবাদে সাংবাদিকদের সাথে মত বিনিময় - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

চন্দনাইশে কিশোর গ্যাং এর নির্যাতনের  প্রতিবাদে সাংবাদিকদের সাথে মত বিনিময়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View

 

চট্টগ্রামের চন্দনাইশ থেকে আবিদুর রহমান বাবুল

চট্টগ্রামের চন্দনাইশে কিশোর গ্যাং এর নির্যাতনের প্রতিবাদে ভুক্তভোগীর সাংবাদিকদের সহিত মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় উপজেলা বরমা ইউনিয়নে ফয়েজ কনভেশন হলে ভুক্তভোগীদের এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় স্থানীয়, জাতীয় পত্রিকা এবং বিভিন্ন অনলাইন পোটালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভুক্তভোগী বরমা ইউনিয়নের ৬ নং ওর্য়াডের ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, সপ্তাহ খানেক র্পূবে রাতের বেলায় এলাকায় চোর ধরাকে কেন্দ্র করে কিশোর গ্যাং এর সহিত জসিম গংদের বিরোধ সৃষ্টি হয়। ঘটানার দিন দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়। এতে ব্যবসায়ী জসিম উদ্দীন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে চন্দনাইশ থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে চালান দেন। চালানকৃত আসামীরা কোট থেকে জামিন নিয়ে এলাকায় ফিরে এসে পুনরায় জসিম ও তার পরিবারের উপর নানাভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। এমনকি জসিম গং এলাকায় যে ব্যবসা পরিচালনা করেন তাও কিশোর গ্যাং এর ভয়ে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সম্প্রতি কিশোর গ্যাং এর শাহাদাত হোসেন প্রকাশ সাব্বির তাঁর সন্ত্রাসী বাহিনি মো বাবু প্রকাশ বেøড বাবু, মো: করিম, একরামুল হক প্রকাশ রাব্বি ও তাদের গ্যাং এর সদস্যরা জসিম এবং তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। জসিম এর প্রতিবাদে প্রশাসনের নিকট নিরাপত্তা চেয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন । এ সময় অন্যনাদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম প্রধান আলী (সওদাগর) শফিউল আজম, নুরুল হাকিম, খায়ের আহেমদ, হনুবল দেব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি