
এম আর সজিব সুনামগঞ্জ :
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার এসআই মোহন রায়, এসআই দিবাস চন্দ্র দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজাসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেন।
গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানাধীন গাজীনগর (পশ্চিম হাটি) গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে আব্দুল শুকুরের বসতঘরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুল শুকুরকে (৫২) আটক করা হয়। আটককৃত আসামির বসতঘরে তল্লাশি করে ৭ কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply