
মোঃ দুলাল আলী, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিশু শিক্ষার্থীদের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারী) শীতের মিস্টি রোদমাখা সকালে রহনপুর জ্ঞানচক্র একাডেমি প্রাঙ্গণে শিক্ষার্থীদের পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
নিশাত আনজুম অনন্যা। এ সময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার( ভূমি) জান্নাতুল ফেরদৌস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা খাতুন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদুল্লাহ আহমদ,ওই শিক্ষস প্রতিষ্ঠানের পরিচালক গোলাম সারওয়ার হাবিব, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ , গোমস্তাপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার, গোমস্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, রহনপুর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, সাংবাদিক আল মামুন বিশ্বাস, শাহিন আলম ও দুলাল আলী, শিক্ষক, অভিভাবক ও সুধীজন। উৎসবে অংশ নেয়া ৬ টি স্টলের মধ্যে তিনটিকে পুরস্কৃত করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply