1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নেত্রকোণার কলমাকান্দায় দুই সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী নিহত। - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

নেত্রকোণার কলমাকান্দায় দুই সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী নিহত।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৭৯ Time View

 

নেত্রকোনা প্রতিনিধি,

নেত্রকোনা কলমাকান্দায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেবী আক্তার (২০) নামের এক নারী নিহত হয়েছেন।

আরোও আহত হয়েছেন ৯ জন। এরমধ্যে সাত জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

সোমবার বেলা ১১.৩০টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের ডুবিয়ারকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত বেবী আক্তার উপজেলার মন্তলা গ্রামের মারুফ বিশ্বাসের স্ত্রী।

 

আহতরা হলেন, উপজেলার ডুবিয়ারকোনা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে শহীদ উল্লাহ (৪০), মন্তলা গ্রামের আইয়ুব আলী বিশ্বাসের ছেলে মারুফ বিশ্বাস (২৪), নেত্রকোনার বাংলা এলাকার রতন সরকারের ছেলে রিপন সরকার (৪৫), আমতলা গ্রামের সুজন (৩২), সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শিংপুর গ্রামের শাহীনুর ইসলামের ছেলে মহিবুল (৪০), লামাগাঁও গ্রামের নবীনুরের স্ত্রী পারভীন (২৫) ও ছেলে জিহান (৩)।

 

এদিকে উন্নত চিকিৎসার জন্য চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা-কলমাকান্দা সড়কের ডুবিয়ারকোনা এলাকায় দুইটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে অটোরিকশা দুটি সড়কের দুই পাশে খাদে পড়ে যায়। এসময় বেবী আক্তার ঘটনাস্থলেই নিহত হন। চালকসহ নয় যাত্রী আহত হন।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের সুরতাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। পরবর্তী আইনীব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি