1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাসিরনগরের নবনির্বাচিত সাংসদের সাথে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্টিত - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

নাসিরনগরের নবনির্বাচিত সাংসদের সাথে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্টিত

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৭৭ Time View

 

ব্রাহ্মণবাড়িয়া -১,সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যের সাথে বিভিন্ন দপ্তর প্রধান ও জনপ্রতিনিধিদের মতবিনিময় অনুষ্টিত হয়েছে।

 

২৫ জানুয়ারি ২০২৪ রোজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এস এ কে একরামুজ্জামান সুখন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, সহকারী কমিশনার ভূমি মোঃ মোনাববর হোসেন।

 

সভায় স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ,কৃষি, মৎস্য সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ মোঃ সোহাগ রানা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, কৃষি কর্মকর্তা আল-মামুন, মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার,শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম ভূইয়া, আনসার বিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী, ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ফারুক, চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া,ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম, কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডঃ নাছির উদ্দিন ভূইয়া প্রমুখ।তাছাড়ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণসহ সুধীজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি