1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোমস্তাপুরে আড়াই লক্ষ টাকা ছিনতাই  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

গোমস্তাপুরে আড়াই লক্ষ টাকা ছিনতাই 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৩৪ Time View

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছুরিকাঘাত করে আড়াই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত কাল মঙ্গলবার রাত ১০ টার সময় গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নামক স্থানে বেইলি ব্রিজ সংলগ্ন সবুর আলির চায়ের দোকানের পাসে এ ঘটনা ঘটে।

সালাউদ্দিন ডাক্কু(৩৭) নামে এক ব্যক্তি গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় । এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি এজাহার দায়ের করেছে আহত ব্যক্তির ছোট ভাই রবিউল ইসলাম।

এ বিষয়ে গোমস্তাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, দুপক্ষের পূর্ব শত্রুতা জের ধরে রাত আনুমানিক দশটায় সময় বেলী ব্রিজ সংলগ্ন সবুরের চায়ের দোকানে সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে দু পক্ষের মারামারি হয় এতে একজন আহত হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত ব্যক্তির ছোট ভাই একটি থানায় এজাহার দায়ের করেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি