1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
৬ ডিসেম্ভর সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মরহুম অ্যাডঃছায়েদুল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী - Stbanglatv.com
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

৬ ডিসেম্ভর সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মরহুম অ্যাডঃছায়েদুল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ Time View

 

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামের কৃতি সন্তান জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী সায়েদুল হকের ৬ষ্ট মৃত্যু বার্ষিকি।

 

তিনি ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর থেকে পর পর পাচঁবার নির্বাচিত সংসদ সদস্য হয়ে শেষ বার মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালনকালে মৃত্যু বরণ করেন। আগামীকাল শনিবার তার ৬ষ্ট মৃত্যু বার্ষিকব। এ উপলক্ষে মন্ত্রীর পরিবারবর্গ সবার কাছে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন এবং উপজেলার পূর্বভাগ গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইজীবী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক ১৯৪২ সালে ৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে জম্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম সুন্দর আলী। মোহাম্মদ ছায়েদুল হক ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনের ঘনিষ্ট সহযোগী এবং ৬৬ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভিপি নিবার্চিত হন। ১৯৬৮ সালে এম এ (অর্থনীতি) ও ৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করেন। একাত্তরের স্বাধীনতা যুদ্ধে একজন সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহন করেছেন। ১৯৭৩ সালে প্রথমবারের মত আওয়ামীলীগের টিকেটে নাসিরনগর আসন থেকে সংসদ সদস্য নিবার্চিত হন।১৯৮৬ সালের নিবার্চনে তিনি পরাজিত হন। ১৯৯৬ ,২০০১ ও ২০০৮,২০১৪ সালের নিবার্চনে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে অংশগ্রহন করে সংসদ সদস্য নিবার্চিত হন। তিনি ২০১৪ সালের ১২ জানুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। আওয়ামীলীগের এ বর্ষীয়ান নেতা এর আগে খাদ্য,দূর্যোগ্য ব্যবস্থাপনা ও ত্রাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি