1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলের লোহাগড়ায় ৩৪৮ পিস ইয়াবা উদ্ধার আসামি পলাতক। - Stbanglatv.com
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

নড়াইলের লোহাগড়ায় ৩৪৮ পিস ইয়াবা উদ্ধার আসামি পলাতক।

মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি নড়াইল:
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৯ Time View

 

মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি নড়াইল:

নড়াইলের লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামের একটি বাড়ি থেকে ৩৪৮ পিচ ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী এস এম ওহিদুজ্জামান প্রকাশ ওরফে সোহাগ পালিয়ে যায়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছ, মঙ্গলবার গত ৫ ডিসেম্বর নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক আব্দুস ছালামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামের গোলাম মোস্তফার ছেলে মাদক কারবারী এস এম ওহিদুজ্জামান প্রকাশ ওরফে সোহাগের বসতবাড়ি থেকে ৩৪৮ পিচ ইয়াবা উদ্ধার করে। এ সময় আসামী সোহাগ মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক আব্দুস ছালাম বাদী হয়ে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী সোহাগের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন,নড়াইল কে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি