1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাহিরপুরে বাল্ডহেডের ধাক্কায় নৌকাডুবি,নিহত ২ - Stbanglatv.com
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

তাহিরপুরে বাল্ডহেডের ধাক্কায় নৌকাডুবি,নিহত ২

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ Time View

 

আহম্মদ কবির,তাহিরপুরঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে দুই শ্রমিকের মৃত্যু এতে আহত হয়েছে আর দুই শ্রমিক।

আজ রবিবার(৩ডিসেম্বর)সকালে উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় এই ঘটনাটি ঘটে।

নিহত শ্রমিকরা উপজেলা সদর ইউনিয়নের চিকসা গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে নুরুল আমিন(২৭)একই গ্রামের মোহাম্মদ আব্দুস শহীদের ছেলে সামায়ুন কবির(২৯)।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে জানাযায় শনিবার রাতে উপজেলা সদর ইউনিয়নের চিকসা গ্রামে হতে নিহত দুই ব্যক্তিসহ একদল শ্রমিক উপজেলার যাদুকাটা নদীতে বারকী নৌকা নিয়ে কাজ করতে যায়,কাজ শেষে বাড়ি ফেরার পথে যাদুকাটা নদীর জামাইল্লারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা একটি বাল্কহেড ওই শ্রমিকদের বারকী নৌকাকে ধাক্কা দেয়, এতে নৌকাটি ডুবে যায়।পরে স্থানীয়রা ডুবে যাওয়া নৌকার শ্রমিকদের উদ্ধার করলেও নৌকায় থাকা নুরুল আমিন ও সামায়ুন কবির নামের দুই শ্রমিককে খুঁজে পায়নি স্থানীয় উদ্ধারকারীরা।এসময় সংবাদ পেয়ে সুনামগঞ্জ সদর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে কয়েক ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ(ওসি)মোহাম্মদ নাজিম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান,লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এবং সেই বাল্কহেড কে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি চলছে।উনি বলেন এখনো অভিযোগ হয়নি তবে অভিযোগ হবে অভিযোগ হলেই ব্যবস্থা নেওয়া হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি