
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
আজ ৩ রা ডিসেম্বর ২০২৩ ইংরেজি সকাল ১১ ঘটিকায় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিদর্শনে আসেন বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক ও গবেষক চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক ড. মো.শামসুদ্দিন শিশির, চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল এইচ.এম ফললুল কাদের, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক আবদুর রহিম এ সময় রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর প্রিন্সিপাল মোহাম্মদ ইউছুপসহ সকল স্কুলের সকল শিক্ষক এবং কলেজের প্রভাষকবৃন্দ কলেজ ক্যাস্পাস পরিদর্শন শেষে পরিদর্শন রেজিস্ট্রারে সন্তোষ প্রকাশ ও স্কুল এন্ড কলেজের আরো উত্তরোত্তর উন্নতির জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।
এই বিষয়ে কলেজের প্রিন্সিপাল মহোদয় বলেন- আমাদের স্কুল এন্ড কলেজ আলহামদুলিল্লাহ বর্তমানে পেকুয়া উপজেলার মধ্যে ইতোমধ্যে ভালো রেজাল্ট ও শৃঙ্খলার দিক থেকে শ্রেষ্ঠত্বের স্থান অর্জন করেছেন ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে আমিসহ আমার সহকর্মীরা আন্তরিকতার সহিত চেষ্টা করে যাচ্ছেন।
এই প্রতিষ্ঠানটি কক্সবাজার জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিনত করার লক্ষ্যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
© All rights reserved © 2023
Leave a Reply