1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মনোনয়নপত্র জমা দিলেন বাঁশখালীর কৃতি সন্তান জনাব কামাল মোস্তফা চৌধুরী। - Stbanglatv.com
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

মনোনয়নপত্র জমা দিলেন বাঁশখালীর কৃতি সন্তান জনাব কামাল মোস্তফা চৌধুরী।

মোহাম্মদ আমিনুল ইসলাম  চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ Time View

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানের ধনাঢ্য ব্যবসায়ী, শীর্ষস্থানীয় ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও ডিরেক্টর, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক ডিরেক্টর বাঁশখালীর কৃতি সন্তান জনাব কামাল মোস্তফা চৌধুরী দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য মনোয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ০১টার দিকে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তার প্রমাণ আমার আসনে বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গত ১৫ বছরের দেশ জুড়ে উন্নয়ন, সুশাসন ও সেবার ওপর আস্থা রেখে এই নির্বাচনেও জনগণ আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন।

এ সময় উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে বিশিষ্ট ব্যাংকার মোঃ রাশেদুল ইসলাম চৌধুরী জুয়েল প্রমুখ।

প্রসঙ্গত, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি