1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মনোনয়ন জমা দিলেন আ.লীগ মনোনীত প্রার্থী আব্দুছ ছাত্তার  - Stbanglatv.com
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

মনোনয়ন জমা দিলেন আ.লীগ মনোনীত প্রার্থী আব্দুছ ছাত্তার 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৮৭ Time View

 

মোঃ তানবীর হাসান, ঈশ্বরগঞ্জ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১৫৩, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনে আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. হাফিজা জেসমিনের কাছে এ মনোনয়ন জমা দেন তিনি।

আ.লীগ মনোনীত প্রার্থী আব্দুছ ছাত্তারের সাথে এ প্রতিবেদকের কথা হলে, তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। জননেত্রীর স্মার্ট বাংলাদেশের সারথি হয়ে ‘স্মার্ট ঈশ্বরগঞ্জ’ গড়ার শপথ নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে নৌকার প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করেছি। সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীকে এই আসনটি উপহার দিতে চাই।নৌকাকে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দোয়া প্রার্থনাও করেন তিনি।

ওই সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, ভিপি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক আবুল কালাম, সাবেক মেয়র ও ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম মুক্তি, কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম মাসুদ, মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন রাহুল, ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, ঈশ্বরগঞ্জ ইউপির চেয়ারম্যান আবু হানিফা , আঠারবাড়ী ইউপির চেয়ারম্যান জুবের আলম কবীর রূপক, জাটিয়া ইউপির চেয়ারম্যান শামছুল হক ঝন্টু,পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম সুমন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান জুয়েল, দেলোয়ার জাহান মামুন, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী-অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি