
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া -১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে কিছুদিন পরই তা ত্যাগ করে আবারও বিএনএম দলে যোগদান সাবেক সংসদ এস এম শাফি মাহমুদ।
জানা গেছে,গত ১৯ নভেম্বর ২০২৩ রোজ রোববার রাতে তৃণমূল বিএনপির কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করার দুইদিন পর গত ২২ নভেম্বর বুধবার তিনি প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন।কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও তৃণমূল বিএনপি ছেড়ে বিএনএম এ যোগদিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার আশ্বাস প্রদান করেন ওই সাবেক সাংসদ। তিনি বলেন, সতন্ত্র প্রার্থী হলে সকলেই বিরোধীতা করে আমার মনোনয়ন বাতিলের চক্রান্ত করবে তাই যে কোন একটি দল থেকে নির্বাচন করার লক্ষে বিএনএম এ যোগ দিয়েছি।
তৃণমূল বিএনপি ছেড়ে দেয়ার কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, বর্তমানে বিএনএম এ উচ্চ শিক্ষিত ও ভালো মানুষ রয়েছে তাই বিএনএম যোগ দিয়েছি।
নাসিরনগর উপজেলার ১৩ টি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া -১ আসনটি গঠিত। বিএনএম দলের প্রার্থী সাবেক সংসদ সদস্য এস এম শাফি মাহমুদের পৈতৃক নিবাস উপজেলার ভাটি অঞ্চলের সর্ব বৃহত্তম ইউনিয়ন চাতলপাড়ের বড়নগর গ্রামে।
তিনি ১৯৯০ সালে সতন্ত্র প্রার্থী হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন প্রতিদ্বন্দ্বী করেন। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হয়ে জয় লাভ করে বারো দিনের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রথমে ছাত্রলীগ, পরে যুবলীগ তারপর বিএনপি,জাতীয় পার্টি স্বতন্ত্র করে আবার আওয়ামী লীগ,পরে তৃণমূল থেকে আবারও বিএনএম এ যোগদান করে আলোচনার শীর্ষে রয়েছেন।
© All rights reserved © 2023
Leave a Reply