
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪ জন কে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার
রহনপুর পৌরসভার পুরাতন প্রসাদপুর মোহাম্মদ আলী সরকার এর পুকুরে পূর্ব পাশে খোলা জায়গায় ঘাসের উপরে জুয়া খেলা অবস্থায় রহনপুর পৌরসভার কাঠিয়ার পাড়া গ্রামের কছিমুদ্দিন এর ছেলে শহিদুল ইসলাম (৩৬),
ইসলাম ড্রাইভার এর ছেলে পিয়ারুল (৪৩), পিড়াশন গ্রামের সলেমান এর ছেলে মামলত (৩৬), পুরাতন প্রসাদপুর গ্রামের মৃত সেয়াযেব আলীর ছেলে মোসলেম উদ্দিন (৬৪) জুয়া খেলা অবস্থায় নগদ অর্থ উদ্ধারসহ গ্রেফতার করে গোমস্তাপুর থানার একটি চৌকস টিম।
এ বিষয়ে গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান গোমস্তাপুরে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। গোমস্তাপুর উপজেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামি রবিবার জেলহাজতে প্রেরণ করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply