1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তৃনমূল বিএনপি' থেকে মননোয়ন ফরম ক্রয় করলেন এস এম শাফি মাহমুদ  - Stbanglatv.com
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

তৃনমূল বিএনপি’ থেকে মননোয়ন ফরম ক্রয় করলেন এস এম শাফি মাহমুদ 

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৫৪৭ Time View

 

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া-১,সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ।

তিনি গত বুধবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন।জানা গেছে রোববার রাতে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি । সাক্ষাৎপর্বের দুই দিন পর তিনি প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১৩ টি ইউনিয়ন নিয়ে ঘটিত ব্রাহ্মণবাড়িয়া -১ আসন।

তৃনমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য এস এম শাফি মাহমুদের বাড়ি উপজেলার ভাটি অঞ্চল নামে খ্যাত ও বৃহৎ ইউনিয়ন চাতলপাড়ের বড়নগর গ্রামে।তিনি ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে এই আসন থেকে সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিলেন এবং বারো দিন ক্ষমতায় ছিলেন।

 

খোঁজ নিয়ে জানা গেছে এবার সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দেবে তৃনমূল বিএনপি।তাদের নির্বাচনী প্রতীক (সোনালি আঁশ) পাট।

 

জানা গেছে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে আওয়ামীলীগের তেরজন, বাসদের একজন, জাতীয় পার্টির একজন ও তৃণমুল বিএনপি থেকে একজন দলীয় ফরম সংগ্রহ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি