1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ছাতকে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার - Stbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

ছাতকে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ তাজিদুল ইসলাম,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৪৬৮ Time View

 

মো: তাজিদুল ইসলাম,সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

উপজেলার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই পিয়াস পাল ও এসআই বাবলু চন্দ্র পাল সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করে। শুক্রবার (১০ নভেম্বর) রাত ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ছাতক থানার জাউয়া বাজার মুরগি হাটের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারির সাথে জড়িত ১। জীবন মিয়া (২৭), পিতা-মোঃ আব্দুল আওয়াল, গ্রাম-নোয়াখালী ও ২। রুমেল আহমদ (২১), পিতা-মোঃ সিরাজ আহমদ, গ্রাম-ঝামলাবাজ, উভয় শান্তিগঞ্জ থানা, জেলা-সুনামগঞ্জকে আটক করা হয়। আটককৃত আসামিদ্বয়ের কাছে থাকা একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৪ কেজি মাদক-দ্রব্য (গাঁজা) এবং মদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি