1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

আব্বাস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ইশতিয়াক আহম্মদ ইশান (২৬) ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সহ-সভাপতি।
​শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জেলা শহরের ট্যাংকেরপাড় এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, ইশতিয়াক আহম্মদ ইশান শহরের ট্যাংকেরপাড় এলাকার বাসিন্দা মো. ইদ্রিস মিয়া ও নাজমুল নাহার দম্পতির ছেলে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে।
​এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আজ (শনিবার) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি