
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৩৬৪ বোতল ভারতীয় মদ, গবাদিপশু, কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৭২ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ১০ হাজার ১৩০ টাকা।
২৮ নভেম্বর কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে ভারতীয় মদ, গবাদিপশু, কসমেটিকসসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়।
সীমান্ত অপরাধ দমন ও মাদক পাচার রোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালানের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
© All rights reserved © 2026
Leave a Reply