1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৩৫ কেজি ভারতীয় বিড়ির মসলা জব্দ - Stbanglatv.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৩৫ কেজি ভারতীয় বিড়ির মসলা জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ কেজি ভারতীয় বিড়ির মসলা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৩ ব্যাটালিয়ন। জব্দকৃত বিড়ির মসলার আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৩৫ কেজি ভারতীয় বিড়ির মসলা জব্দ করে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা। জব্দ করা বিড়ির মসলা চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে দিনরাত কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি