1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে এস্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১ - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে এস্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ধুমিহায়াতপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. জাহিদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ধুমিহায়াতপুর গ্রামের মো. রমজান আলীর (৫৫) বসতবাড়ির পেছনে একটি লিচুবাগানে অভিযান চালিয়ে আব্দুর রশিদের কাছ থেকে ১৬ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেপ্তার আব্দুর রশিদ ধুমিহায়াতপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি