
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চন্দনাইশ থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে ১৬ নভেম্বর রাত সাড়ে ১০টা থেকে ১৭ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চন্দনাইশ থানার মামলা নং-০৮, তারিখ ১৬ ডিসেম্বর ২০২৫, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৭/৮/৯/১১/১২/১৩ ধারার মামলার আসামি মোঃ মহিউদ্দিন সিকান্দার (৩৫) গ্রেপ্তার হন। তিনি উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর মুরাদাবাদ এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশি পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
© All rights reserved © 2026
Leave a Reply