1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
৭নং সরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হলেন আফজাল হোসেন - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

৭নং সরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হলেন আফজাল হোসেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

আব্বাস উদ্দিন:সরাইল, প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার একটি পরিচিত জনপদ সরাইল সদর ইউনিয়ন।

সরাইল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল হোসেন
একজন সৎ, যোগ্য ও জনবান্ধব ব্যক্তিত্ব।
জনসেবা এবং এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে তিনি এবার নির্বাচনী মাঠে রয়েছেন।

​জনগণের আস্থার প্রতীক, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব: আবজাল হোসেন
​একটি ইউনিয়নকে সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত এবং আধুনিক মডেল হিসেবে গড়ে তুলতে প্রয়োজন দূরদর্শী, সৎ এবং জনদরদী নেতৃত্ব।
৭নং সরাইল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আফজাল হোসেন এমনই এক আস্থার নাম, যিনি সততা, ন্যায়পরায়ণতা ও কর্মতৎপরতার মাধ্যমে সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
​আফজাল হোসেন একজন ব্যতিক্রমি মানুষ।
​তাঁর রাজনৈতিক ও সামাজিক জীবনে সততা সবসময়ই সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে। সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি কখনো আপস করেননি।
​ এলাকার যেকোনো বিচার-শালিশ বা সমস্যায় তিনি সর্বদা নিরপেক্ষ ও ন্যায়সংগত ভূমিকা পালন করেন, যা তাঁকে সব শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।
​
ক্ষমতার লোভে নয়, বরং সাধারণ মানুষের সেবা করা এবং এলাকার আটকে থাকা উন্নয়নমূলক কাজগুলোকে গতিশীল করাই তাঁর মূল লক্ষ্য।

একপ্রশ্নের জবাবে তিনি বলেন যা বলেন:–

​সরাইল সদর ইউনিয়নের জন্য তাঁর স্বপ্ন:
​১. দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত পরিষদ।
২. আধুনিক ও পরিকল্পিত উন্নয়ন।
৩. তরুণ সমাজ ও যুব উন্নয়নে খেলাধুলা ও গঠনমূলক কাজের মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত ও দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।
৪. বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারি সকল সুযোগ-সুবিধা প্রকৃত ও দরিদ্র মানুষের মাঝে স্বচ্ছতার সাথে বিতরণ করা।

​তিনি বলেন আগামী নির্বাচনে আমাকে সমর্থন জানিয়ে সরাইল সদর ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের মূল্যবান সমর্থন ও ভূমিকা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি