
মোঃ সবুজ সরদার, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শেখ হুমায়ুন কবির। স্থানীয়ভাবে তিনি একজন জনবান্ধব ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে পরিচিত।
দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন শেখ হুমায়ুন কবির। এলাকার মানুষের বিপদ-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি মানুষের সঙ্গে সম্পৃক্ততা বজায় রেখেছেন।
এ ছাড়া এলাকার মসজিদ, মন্দির ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদানসহ ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাঁর সহযোগিতার কথা স্থানীয়দের মুখে শোনা যায়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন বলে তাঁর সমর্থকেরা জানান।
স্থানীয়দের প্রত্যাশা, জনপ্রতিনিধি নির্বাচিত হলে শেখ হুমায়ুন কবির এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, দরিদ্র মানুষের সহযোগিতা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখবেন।
শেখ হুমায়ুন কবিরের প্রত্যাশা, মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নোয়াগ্রাম ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ পাবেন। তাঁর কাছে জনপ্রতিনিধিত্ব শুধু একটি পদ নয়, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে কাজ করার একটি দায়িত্ব।
গরিবের বন্ধু, অসহায় মানুষের আশ্রয়স্থল—এমন প্রত্যাশা নিয়েই নোয়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী শেখ হুমায়ু
© All rights reserved © 2026
Leave a Reply