1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণে বদলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের চিত্র - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণে বদলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের চিত্র

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৫০ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের কাজ এগিয়ে চলায় বদলে যাচ্ছে শহরের চিত্র। দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যানজট সমস্যা নিরসনে পৌরসভার নেওয়া উন্নয়নমূলক উদ্যোগে আশার আলো দেখছেন পৌরবাসী। মহানন্দা সেতুর সংযোগ সড়ক প্রকল্পের আওতায় এসব কাজ সম্পন্ন হলে শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে রাস্তা সংস্কার, প্রশস্তকরণ এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার কাজ চলমান রয়েছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়িত হলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা কমে আসবে। একই সঙ্গে রাস্তা প্রশস্তকরণের ফলে যানবাহন চলাচল সহজ হবে এবং যানজট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ মোঃ ইমরান হোসাইন বলেন, শহরের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং নাগরিকদের চলাচলের সুবিধা নিশ্চিত করতেই এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তোফিকুল ইসলাম বলেন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ চলমান রয়েছে। কাজগুলো যথাযথভাবে সম্পন্ন হলে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং সড়কে চলাচলে ভোগান্তি কমবে।
পৌরসভার এসব উন্নয়নকাজ সম্পন্ন হলে চাঁপাইনবাবগঞ্জ শহরের যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও নাগরিক সুযোগ-সুবিধায় দৃশ্যমান পরিবর্তন আসবে। পাশাপাশি পরিচ্ছন্ন, সুন্দর ও পরিকল্পিত নগর হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন পরিচিতি গড়ে উঠবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি