1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফিজিতে কর্মসংস্থানের সুযোগ পেলেন ৩৮ বাংলাদেশি, হস্তান্তর করা হলো ওয়ার্ক পারমিট - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

ফিজিতে কর্মসংস্থানের সুযোগ পেলেন ৩৮ বাংলাদেশি, হস্তান্তর করা হলো ওয়ার্ক পারমিট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১১১ Time View

 

মোঃ আসিফুজ্জামান আসিফ নিজস্ব প্রতিবেদক

বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় ফিজিতে যেতে যাচ্ছেন ৩৮ বাংলাদেশি কর্মী। তাঁদের হাতে ওয়ার্ক পারমিট ও বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকার সাভারের গলফ ক্লাবে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল ‘দি অ্যাঙ্কর কেয়ার বাংলাদেশ’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) উপপরিচালক রেজওয়ান চৌধুরী, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সাবেক প্রধান (শিক্ষা) মির্জা মোহাম্মদ শাহজামাল এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. আতাউর রহমান।

এ সময় অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন অ্যাঙ্কর কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদুর রহমান।

অনুষ্ঠানে ফিজিতে কর্মসংস্থানের জন্য নির্বাচিত ৩৮ বাংলাদেশি কর্মীর হাতে আনুষ্ঠানিকভাবে ওয়ার্ক পারমিট ও প্রয়োজনীয় নথিপত্র তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং বৈধ প্রক্রিয়ায় বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি