1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়ায় মহাসড়কে ইজিবাইক উল্টে যাত্রীর মৃত্যু - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

লোহাগড়ায় মহাসড়কে ইজিবাইক উল্টে যাত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১০৮ Time View

 

মোঃ সবুজ সরদার, নড়াইল-লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় যশোর-কালনা মহাসড়কে ইজিবাইক উল্টে মিজান শেখ (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার রামপুর দরগার সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

নিহত মিজান শেখ লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি গ্রামের মৃত পহম শেখের ছেলে।

 

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া বাজার থেকে একটি ইজিবাইকে করে নিজ গ্রামের দিকে যাচ্ছিলেন মিজান শেখ। পথে যশোর-কালনা মহাসড়কের রামপুর দরগার সামনে পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

নড়াইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি