
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ঋষিপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ ইব্রাহিম আলী।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার খোঁজখবর নেন এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— নিতপুর ঋষিপাড়া দুর্গা মন্দিরের সভাপতি শ্রী গৌর ঋষি, সাধারণ সম্পাদক শ্রী প্রবীর ঋষি, নিতপুর ইউনিয়ন হিন্দু কল্যাণ সমিতির সভাপতি শ্রী সুরেশ চন্দ্র দাস, সহ-সভাপতি শ্রী নিতাই ঋষি, নিতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আব্দুল বারী, ১ নম্বর নিতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসাহাক আলী, পোরশা থানা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান এবং উপজেলা বিএনপির সদস্য ওমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে জনাব মোঃ ইব্রাহিম আলী বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। আবহমানকাল ধরে এখানে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। শারদীয় দুর্গোৎসব যেন সবাই আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত করতে পারেন, সে জন্য আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।#
© All rights reserved © 2026
Leave a Reply