1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জোরারগঞ্জে পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, মাদক সেবনে ৫ জনের কারাদণ্ড - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

জোরারগঞ্জে পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, মাদক সেবনে ৫ জনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৬৮ Time View

 

বিশেষ প্রতিনিধি মোঃ জহির খান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও দুজনকে গ্রেপ্তার এবং পাঁচজন মাদক সেবনকারীকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সব মিলিয়ে মোট ১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) জোরারগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

৭০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে জোরারগঞ্জ থানাধীন ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম জামালপুর এলাকায় রফিক মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় মাইনুল ইসলাম সজিব (২৬) ও মাইনুল হাসান রিফাত (২৫) নামের দুইজনকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জোরারগঞ্জ থানার এসআই মো. আমিনুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বারইয়ারহাটে ৫০ পিস ইয়াবাসহ আরও দুইজন গ্রেপ্তার

একই দিন রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বারইয়ারহাট পৌরসভার বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় এলাকায় এস আলম কাউন্টারের পাশের একটি খালি জায়গায় অভিযান চালায় পুলিশ। এ সময় আরিফ হোসেন (২৬) ও মো. পারভেজ হোসেন (২৩) নামের দুইজনকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ থানার এসআই মো. আকরামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ নিয়ে পৃথক দুটি অভিযানে মোট ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

১৫১ ধারায় গ্রেপ্তার আরও দুইজন

পুলিশের অপরাধ প্রতিরোধমূলক অভিযানে শনিবার (১৭ অক্টোবর) রাত ১টা ৩০ মিনিটে হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম জামালপুর এলাকা থেকে সাইফুল ইসলাম (৩৫) নামের একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়। এসআই মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ ছাড়া একই দিন রাত ১টা ৪৫ মিনিটে করেরহাট ইউনিয়নের করেরহাট বাজার এলাকা থেকে মো. রুবেল (৪০) নামের আরও একজনকে একই ধারায় গ্রেপ্তার করা হয়। এ অভিযান পরিচালনা করেন এসআই মো. জিশান আহমেদ, পিপিএম।

মাদক সেবনের দায়ে পাঁচজনের কারাদণ্ড

প্রেস রিলিজে আরও জানানো হয়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে শনিবার রাত সাড়ে ১২টা থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে পাঁচজন মাদক সেবনকারীকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় বলে পুলিশ জানায়।

জোরারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি অপরাধ দমনে পুলিশের এ ধরনের কার্যক্রম জননিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি