1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২ - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

চন্দনাইশে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১২৫ Time View

আবিদুর রহমান বাবুল স্টাফ রিপোর্টার

 

চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১২টা থেকে সকাল ৮টা ৫ মিনিট পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চন্দনাইশ থানা-পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পশ্চিম বৈলতলী এলাকার মোহাম্মদ জসিম উদ্দিন এবং চন্দনাইশ পৌরসভার বাগিচাহাট এলাকার আবদুল মান্নান। তাঁদের বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা রয়েছে। এর মধ্যে জসিম উদ্দিন একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। অন্যজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি