
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী গ্রামে মেসার্স মায়ের দোয়া ব্রিকসে মর্মান্তিক দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
আজ শুক্রবার ৯ সেপ্টেম্বর সকালে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইটভাটায় কাজ করার সময় হঠাৎ করে ভাটার কিলিং বা চিমনির পাশের দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ২ জন শ্রমিকের মৃত্যু হয়।
নিহতরা হলেন- চরপুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া এবং একই গ্রামের সফুর উদ্দিনের ছেলে গোলাপ মিয়া।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তারা হলেন- লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া এবং হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া। আহতদের দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল (মেডিকেল কলেজ হাসপাতাল) এ ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতদের মরদেহ পরিবারের কাছে ময়না তদন্ত শেষে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে, একসাথে দুই শ্রমিকের মৃত্যুতে চরপুমদী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
© All rights reserved © 2023
Leave a Reply