1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জেলা হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল - Stbanglatv.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

জেলা হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন করেছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। শনিবার (৩ অক্টোবর) দুপুরে তিনি হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন করেন। এ সময় তিনি ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।পরিদর্শনকালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মাহবুব হাসান, পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেলসহ হাসপাতালের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল হাসপাতালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও চিকিৎসক নিয়ে আসার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেন।
হাসপাতালে দালালদের দৌরাত্ম্য কমানো এবং রোগীদের নিরাপত্তা ও সেবার পরিবেশ নিশ্চিত করতে হাসপাতালে সশস্ত্র আনসার সদস্য নিয়োগের বিষয়েও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
হাসপাতালের সার্বিক সমস্যা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা যাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি